• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শিবগঞ্জে কয়েকটি গ্রামে ঘুমের ঔষধ ছিটিয়ে অচেতন করে চুরির অভিযোগ || প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Reporter Name / ৩২২ Time View
Update : সোমবার, ২৩ মে, ২০২২

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের মহদীপুর, পরানপুর, চন্ডিপুর, সত্রাজিতপুর বাজার এলাকা, ভাটো টোলা, বহলাবাড়ীসহ বিভিন্ন পাড়া মহল্লায় প্রায় ১০ থেকে ১৫টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

উদ্বেগ এর বিষয় হচ্ছে চুরির আগে চোর বাড়ির আশেপাশে এক ধরনের ঘুমের ঔষধ ছিটিয়ে বাড়ির লোকজনকে অচেতন করে তালা ভেঙে চুরির ঘটনা ঘটাচ্ছে।

এ অবস্থায় গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। এলাকায় চুরি উপদ্রব বেড়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান। বাড়িতে গরু, ব্যাটারি চালিত ভ্যান, ইজিবাইক ও দোকানের মালামাল, টাকা, সোনা গয়না চুরি হচ্ছে। তবে এসব চোরচক্র ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ঝামেলার ভয়ে ভুক্তভোগীরা পুলিশের আশ্রয় নেয় না।

এইসব চুরির ঘটনার সাধারণ ডাইরী (জিডি) করার পরামর্শ দিয়েছেন সূধী মহল। জিডি করলে অবশ্যই তদন্তে চোরচক্র
ধরা পড়বে। চুরির হাত থেকে গ্রামবাসীদের রক্ষায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জোবায়ের আহমেদ এ প্রতিবেদককে সোমবার বিকেলে জানান, এমন কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে অবশ্যই পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca