• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

আগামীতে জনগণ চায়লে আমি জাতীয় সংসদে নির্বাচন করব-সাবেক সচিব জিল্লার রহমান

Reporter Name / ৭৯৭ Time View
Update : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জঃ

আগামীতে জনগণ চায়লে জাতীয় সংসদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সন্তান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান। শিবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সাবেক সচিব জিল্লার রহমান এ কথা জানান। ৮ অক্টোবর শনিবার দুপুরে নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সাবেক সচিব জিল্লার রহমান আরও জানান, বৃহৎ পরিসরে জনগণের সেবা ও উন্নয়নসহ বেকারদের কর্মসংস্থান করতে হলে সংসদ সদস্য হওয়া দরকার। তিনি জানান, প্ল্যাটফরম হিসেবে তিনি আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন।

এছাড়া শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার বিলভাতিয়াকে ঘিরে কৃষিভিত্তিক ইপিজেড, দক্ষ কাঠমিস্ত্রি ও রাজমিস্ত্রি তৈরিতে একটি ইনস্টিটিউট তৈরির কথা জানিয়ে তিনি আরও বলেন, এখানে যদি একটি ইনস্টিটিউট করা যায়, তাহলে এ এলাকার বেকার যুবকরা যারা কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রির কাজ করে তারা এখান থেকে ৬ মাসের কোর্স কমপ্লিট করে দক্ষ হয়ে গড়ে উঠবে।

ইনস্টিটিউট ও কৃষিভিত্তিক ইপিজেড করা গেলে বহু লোকের কর্মসংস্থান হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে এই জেলার জন্য শতভাগ বয়স্ক ও বিধবা ভাতার অনুমতি নিয়েছিলাম। সচিব থাকা অবস্থায় তার ব্যবস্থা করে দিয়েছিলেন। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে গত বৃহস্পতিবার তিনি প্রায় ২০ জন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধির সাথে মতবিনিময় করেন। তিনি জানান, চাকুরী থেকে অবসর গ্রহণের ৩ মাস আগে জেলা সদরে ৪/৫ টি প্রতিষ্ঠানের জন্য প্রায় ১ কোটি ৫০ হাজার টাকার কাজ করার ব্যবস্থা করেন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category