• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name / ৩৯৫ Time View
Update : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

নাচোলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল দশটায় নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে সমবায় দিবসের এবছরের প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন।” এ শ্লোগানকে উপজীব্য করে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখার সভাপতি ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেট, আদিবাসী একাডেমির সাবেক সভাপতি যতীন হেমরম। এছাড়া সমবায়ী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন খাইরুল ইসলাম রেজাউল করিম,এমদাদুল হক ও সেরিনা খাতুন।
আলোচনা শেষে ৩টি শ্রেষ্ঠ সংগঠন ও ৩জন শ্রেষ্ঠ সমবায়ীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca