• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে আম চোর সন্দেহে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা

Reporter Name / ২৯০ Time View
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
Former U.S. President Donald Trump walks onstage before making an announcement of his plans to run for president in the 2024 U.S. presidential election at his Mar-a-Lago estate in Palm Beach, Florida, U.S. November 15, 2022. REUTERS/Octavio Jones

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে কসবা ইউপির খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শুকুদ্দি (৫৩), তিনি গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের ফাজুতেলীর ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আমের বাগানে আম চুরি করতে আসে শুকুদ্দি। পরে বাগানের পাহারায় থাকা লোকজন আমসহ শুকুদ্দিকে ধরে বেধড়ক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে বুধবার সকালে শুকুদ্দি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বুধবার সকালে নাচোল থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করে। এ ব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, স্থানীয়দের দাবি মৃত ব্যক্তি আম চুরি করতে বাগানে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। অভিযুক্তদের আটকের ব্যাপারে ওসি আরও জানান, যারা চোর সন্দেহে বৃদ্ধকে ধরেছে এবং মারধর করেছে তাদেরকেই জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca