• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে ৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

Reporter Name / ৫১৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের স্ত্রী হত্যার দায়ে কুবাদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কুবাদ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মুশরীভুজা মধ্যখড়কপুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। এ সময় কুবাদ আলীর উপস্থিতিতে রায় ঘোষণার পরে ফাঁসির আদেশ দেন বিচারক।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ০৮ জুলাই দুপুর ২টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত জেরে আয়েশা খাতুনকে ধরালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় কোবাদ ওরফে কুবাদ আলী। পরে নিহত আয়েশা খাতুনের ছোট বোন বাদি হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন।

পিপি মোঃ রবিউল ইসলাম আরও জানান, স্ত্রী আয়েশা খাতুনকে হত্যার সময়ে তাকে বাঁচাতে তার মেয়ে হাবিবা ও জামাই সাদেকুল ইসলাম এগিয়ে আসলে তাদেরকেও হাঁসুয়া দিয়ে আঘাত করেন কোবাদ আলী। এতে তারা গুরুতর আহত হয়। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক।

তবে নিয়ম অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে আসামীর।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category