• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ১৭ হাজার

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

আজ বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা জেলা কার্যালয় কতৃক ১১ নভেম্বর ২০২৪ তারিখ খুলনা জেলার সোনাডাঙ্গা থানায় ভোক্তা অধিকারের তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। অভিযানকালে খুলানার সোনাডাঙ্গা থানার বয়রা বাজার এলাকায় ঔষধ, মুরগি, ডিমের ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার দর যাচাই করা হয়। এসময় আর, কে মেডিকেল হল -কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়, সন্ধানী মেডিকেল হল -কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং একই অপরাধে মেসার্স সাজু ফার্মেসী-কে ৫,৫০০/- এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মোল্লা স্টোর ও মিন্টুর দোকান-কে যথাক্রমে ২,০০০/- ও ৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগী কার্যালয়ের সহকারী পরিচালক(মেট্রো) জনাব শরীফা সুলতানা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব, ক্যাব সদস্য জনাব জেড এন সুমন ও আনসার সদস্যবৃন্দ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category