• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

অলিউল হক ডলার ও হাবিবুল্লাহ সিপন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন, বাজার সম্প্রসারণ ও উন্নয়ন অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় কালইর বাজার ফল ফাউন্ডেশন চত্তরে বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কালইর বাজার ফল ফাউন্ডেশনের সভাপতি ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নাচোল পৌরসভার সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম আনোয়ার, ভোলাহাট ফল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মুনসুর আলী, আলীনগর ইউয়িন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, কসবা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাম্মুল হক। প্রধান অতিথি আলহাজ্ব আমিনুল ইষলাম বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির উন্নয়নের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধান প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের উন্নয়নে কাজ করেছেন। বর্তমানে তাঁর সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরী পথ অনুসরণ করে চলেছেন। কৃষকদের উন্নয়নের জন্য ইতিমধ্যে কৃষিকার্ড এর ব্যবস্থা করছেন। এছাড়া কৃষকদের ফসল উৎপাদন ও নায্যমূল্য পাওয়ার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছেন। অন্যান্য বক্তরা বলেন, কলাইর ফল বাজার ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। এলাকার ফল দেশ বিদেশে রপ্তানি করছে। তবে মনে রাখতে হবে এখানে এসে কেউ যেন প্রতারিত না হয়। কৃষক যেন নায্য দাম পায়। এছাড়া দেশে-বিদেশ থেকে ব্যাপারিরা এসে কোন ভাবে যেন তারা প্রতারিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আলোচনা শেষে বিকালে নানা মনির ও নাতী আজিমের রঙ্গরসের গম্ভরী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category