অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অংশিদারিত্বের ভিত্তিত্বে বিএমডিএ’র সামজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৪টা নাচোল উপজেলার আমজোয়ান, ভাতসা পুকুর, ও ভাতসা গ্রাম হইতে বাইপুর গ্রাম পর্যন্ত রাস্তার দুই ধারে ফলদ, বনজ ও ঔষুধি জাতের গাছের চারা নাচোল
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম,বিএমডিএর সহকারী প্রকৌশলী রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ উপকারভোগী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ৫হাজার গাছের চারা রোপন করা হবে বিএমডিএ’র নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান।