• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
জান্নাতে যাওয়ার আশায় যে গুণগুলো নিজের চরিত্রে গড়ে তোলা জরুরি রাজবাড়ীর পাংশায় দুই তরুণকে অপহরণ করে ভারতে পাচার, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ অগ্রভাগ ৩১ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাদে বসবে সৌরবিদ্যুৎ প্যানেল, সহায়তা মিলবে যেভাবে শিক্ষা ক্যাডারে বৈষম্যের জন্য মন্ত্রণালয়কে দায়ী করলেন শিক্ষামন্ত্রী শিক্ষা ক্যাডারে বৈষম্যের জন্য মন্ত্রণালয়কে দায়ী করলেন শিক্ষামন্ত্রী যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজ দুই পুলিশ সদস্য শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীর পাংশায় দুই তরুণকে অপহরণ করে ভারতে পাচার, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় দুই তরুণকে অপহরণ করে ভারতে পাচারের চেষ্টার মামলায় মোঃ রেজাউল মন্ডল (১৮) ও মোঃ শাহীদুল মিয়া (২৭) নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন এবং তাঁরা পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ মে রাতে পাংশা উপজেলার ধুলিয়াট গ্রামের দুই তরুণ ফারুক ওরফে মারুফ (১৬) ও তাঁর খালাতো ভাই আজিজুল ইসলামকে (১২) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয়। পরে তাঁদের ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

ঘটনার কয়েক দিন পর কৌশলে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে দেশে ফিরে আসেন আজিজুল ইসলাম। তবে ফারুক ওরফে মারুফের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ফারুকের কোনো খোঁজ না মেলায় পরিবারে উদ্বেগ ও অনিশ্চয়তা রয়ে গেছে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ উদ্দিন মোল্লা জানান, মানব পাচারের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে আদালতের এ রায় গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca