• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
এনসিপির ১১ দলীয় জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, যান চলাচল স্বাভাবিক পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মোবাইল দিয়ে বিদ্যুতের মিটার মনিটরিং করার নিয়ম (আপডেট) এনপিএলে বোলারদের তুলোধুনো করে, বাংলাদেশকে বার্তা দিলেন আরিফুল মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, কী পরিবর্তন আনল বিআরটিএ ই-পাসপোর্ট রি-ইস্যু করতে কী করবেন? মেয়াদ শেষ, পাসপোর্ট হারানো বা তথ্য পরিবর্তনের নিয়ম যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরেও ভারতের ভাড়াটে অনলাইন প্রচার ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক উপসাগরীয় দেশগুলো দক্ষিণ লেবাননে সামরিক অবস্থানের মধ্যে সড়ক নির্মাণ করছে ইসরাইল

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে এসিল্যান্ডের অভিযানে কোমর-বাঁধ অপসারণ।

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মাথাভাঙ্গা নদীতে অবৈধ কোমর-বাঁধ অপসারণের জন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ হোসেন।

উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর এর যৌথ উদ্যোগে মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে মাছ শিকারের জন্য কোমর-বাঁধ অপসারণ করা হয়েছে। আজ রবিবার দুপুর ২ টার দিকে দামুড়হুদা উপজেলার সদর, কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে প্রবাহিত মাথাভাঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোমর বাঁধ দেয়া সরঞ্জামাদি বিনষ্ট করা হয় এবং এর সাথে জড়িত ব্যক্তিদের এ বিষয়ে সতর্ক করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, মাছ শিকারের জন্য প্রভাবশালী মহলের সহায়তায় একাধিক চক্র মাথাভাঙ্গা নদীর বিভিন্ন স্থানে বাঁশ, চাটাই ও বানার সাহায্যে আড়াআড়ি বাঁধ দিয়েছিল অসাধু কিছু ব্যক্তি। এতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন। রবিবার দুপুর থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই নদীতে অভিযান চালান। এ সময় নদী থেকে বাঁধগুলো অপসারণ করা হয়। তবে দুষ্কৃতকারীরা আগেই পালিয়ে যায়। এসময় বাধ ও বাধ দেয়া সরঞ্জামাদি উদ্ধার করে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার পুলিশ ও আনসার বাহিনী।

এবিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মৎস্য সংরক্ষণ আইনে নদী ও উন্মুক্ত জলাশয়ে এভাবে বাঁধ দেওয়া সম্পূর্ণ বেআইনি। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো:আমিনুল ইসলাম চঞ্চল
চুয়াডাঙ্গা দামুড়হুদা অফিস
মোবাইল ০১৬০৯১৭১২১২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca