• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
নতুন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স করলে কী কী সুবিধা? আসিফ আকবরের গাড়িতে গুলি,সিএনজির নম্বরই শনাক্ত করতে পারছে না এআই ক্যামেরা! আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল, বাড়বে মাঠপর্যায়ের তৎপরতা ভোট গণনায় এগিয়ে নেতানিয়াহুর দল, বিরোধী জোটের সামনে কঠিন সমীকরণ নবম পে স্কেলে সিনিয়রদের টপকে বড় অঙ্কের বেতন জুনিয়রদের স্টার সিনেপ্লেক্স অনলাইনে টিকিট কাটার নিয়ম, মূল্য, শো টাইম ও বুকিং চীনে বিতর্কের জেরে, গেমিং জগতেও এমবাপ্পেকে ঘিরে কঠোর পদক্ষেপ ৭৭ বছর বয়সে চলে গেলেন বিপি সিং নবীনগরে নজরুলের সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন হ্যারি কেইনকে নাইটহুড দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্য সরকারের

রায়পুরে থানায় অভিযোগ করায় চারজনকে মারধরের অভিযোগ গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে থানায় অভিযোগ করায় দুই বৃদ্ধাসহ চারজনকে দুই দফায় পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশ সদস্য, তাঁর স্ত্রী ও মায়ের বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ভুক্তভোগী কুলসুমা বেগম রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার দিবাগত রাত ৩টা ও মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের উত্তর চরপাতা গ্রামের ওমর আলী খলিফার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত কুলসুমা বেগম ও সেলিনা বেগমকে রায়পুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে কুলসুমা বেগমের চোখে টর্চলাইটের আলো ফেলেন অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য আরিফ হোসেন। এর প্রতিবাদ করায় আরিফ, তাঁর স্ত্রী কুসুম বেগম ও মা আমেনা বেগম উত্তেজিত হয়ে তাঁকে গালমন্দ করেন। একপর্যায়ে তাঁরা কুলসুমা বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও থেঁতলানো জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে কুলসুমা বেগম বাদী হয়ে আরিফ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে রায়পুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে যায়, পরে একই এলাকার কৃষক হান্নানের স্ত্রী সেলিনা বেগমসহ চারজনকে মারধর করে আহত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রত্যক্ষদর্শীরা আহত দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, গ্রাম পুলিশ হিসেবে নিজের পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত আরিফ হোসেন। প্রায় ছয় মাস আগে একটি চুরির মামলায় তিনি কারাভোগ করেছেন বলেও দাবি স্থানীয়দের। এ ছাড়াও তাঁর স্ত্রী কুসুম বেগমের বিরুদ্ধে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং এর আগে এক যুবকের গোপনাঙ্গ কর্তনের ঘটনায় জড়িত থাকার অভিযোগও করেছেন এলাকাবাসী। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে গ্রাম পুলিশ আরিফ হোসেন ও তাঁর স্ত্রী কুসুম বেগম বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বৃদ্ধা কুলসুমা বেগম তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) ও অভিযোগের তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, “আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য তাঁর স্ত্রীসহ পলাতক রয়েছেন। এ বিষয়ে ওসি স্যার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca