• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে আসছে অ্যাম্বুলেন্স পুল, সময়সীমা জানাল সরকার নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু, আবেদন করবেন যেভাবে নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ঢাকায় চালু হচ্ছে আরও একটি ই-পারিবারিক আদালত, অনলাইনেই চলবে বিচারকাজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ধৈর্যের পরীক্ষায় সফল সাদমান, বাংলাদেশের লড়াকু শুরু মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ করলেন রাশেদ খাঁন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ নতুন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স করলে কী কী সুবিধা?

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এ ঘটনায় আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca