• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
অনুমোদন ছাড়া অটোরিকশা চালালে কী ব্যবস্থা নেওয়া হবে? গেজেটে যা বলা হয়েছে ১৫ নভেম্বর নয়, মোটরসাইকেলের নম্বরপ্লেটের সময় বাড়ছে আরও দেড় মাস? সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ সিলেট সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, আবেদন যেভাবে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ জানুয়ারি থেকে বাড়িভাড়া বাড়ানোর নোটিশ, ভাড়াটিয়াদের নতুন দুশ্চিন্তা শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটে সরানোর নির্দেশ

বাকেরগঞ্জে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশাল :

বরিশালের বাকেরগঞ্জে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর (২০২৬) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বন্দর এলাকার নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন

বরিশাল বিভাগের পানি উন্নয়ন সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব পার্থ প্রতীম সাহা ও নির্বাহী প্রকৌশলী
জনাব মো: জাবেদ ইকবাল সহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা।
সম্প্রতি নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তিনি এ এলাকা পরিদর্শন করেন।

এ সময় প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান তাঁকে বাকেরগঞ্জ বন্দরের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি দেখার জন্য বলেছেন। সংসদ সদস্যের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি এলাকাটি পরিদর্শন করেছেন বলে জানান।

স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ এ বন্দর এলাকার নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে জনবসতি, ব্যবসা-বাণিজ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় সহায়ক হবে বলে আশা করছেন এলাকাবাসী।

এলাকাবাসীর প্রত্যাশা, পরিদর্শনের পর নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca