• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
জানুয়ারি থেকে বাড়িভাড়া বাড়ানোর নোটিশ, ভাড়াটিয়াদের নতুন দুশ্চিন্তা শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটে সরানোর নির্দেশ দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান ও পুশ-ইন রোধে বিজিবির সচেতনতামূলক সভা ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১ সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার রামপালে সিমেন্ট ডিপোর ভেতরে শতাধিক হরিণ বন্দি! রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দখল হয়েছে সরকারি খালও তাইজুল-নাঈমের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ, লিড পেল বাংলাদেশ বিচ্ছেদের ১২ বছর পরও সুজানকে নিয়ে গর্বিত হৃতিক, জন্মদিনে আবেগঘন বার্তা সৌদি থেকে শনিবার ফিরছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ, আড়াই মাস পর অপেক্ষার অবসান

সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫৫ গ্রাম হেরোইনসহ মোঃ শাহিনুর (৩২) নামে এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী তালতলা গ্রামে হামিম হাইওয়ে হোটেলের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী এ অভিযান চালায়।

গ্রেফতার শাহিনুর জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুর দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca