• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
জানুয়ারি থেকে বাড়িভাড়া বাড়ানোর নোটিশ, ভাড়াটিয়াদের নতুন দুশ্চিন্তা শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটে সরানোর নির্দেশ দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান ও পুশ-ইন রোধে বিজিবির সচেতনতামূলক সভা ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১ সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার রামপালে সিমেন্ট ডিপোর ভেতরে শতাধিক হরিণ বন্দি! রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দখল হয়েছে সরকারি খালও তাইজুল-নাঈমের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ, লিড পেল বাংলাদেশ বিচ্ছেদের ১২ বছর পরও সুজানকে নিয়ে গর্বিত হৃতিক, জন্মদিনে আবেগঘন বার্তা সৌদি থেকে শনিবার ফিরছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ, আড়াই মাস পর অপেক্ষার অবসান

কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণঙ

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পুষ্টিকর খাবার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংস্থাটির কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় চরাঞ্চলের ২০০ জন শিশুর হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। সংস্থাটির আওতাধীন চরাঞ্চলের মোট ১ হাজার ৪৯১ জন শিশুকে নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কর্মসূচিতে শিশুদের পুষ্টি ও সুষম খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা এবং খাবার সঠিকভাবে প্রস্তুত ও গ্রহণের বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। এ সময় যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমউদ্দিন হায়দার রহিম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল গফুর, গুড নেইবারস বাংলাদেশের সমবায় সমিতির নির্বাহী কর্মকর্তা নিশিতা আক্তার এবং কুড়িগ্রাম সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টিকর ও সুষম খাবার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি খাবার সঠিকভাবে প্রস্তুত ও গ্রহণের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল গফুর বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। পুষ্টিকর খাবারের পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca