• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সার ডিলার নিয়োগে তোলপাড়, তালিকায় এমপির ভাতিজা ও বিএনপি নেতার স্ত্রী অনুমোদন ছাড়া অটোরিকশা চালালে কী ব্যবস্থা নেওয়া হবে? গেজেটে যা বলা হয়েছে ১৫ নভেম্বর নয়, মোটরসাইকেলের নম্বরপ্লেটের সময় বাড়ছে আরও দেড় মাস? সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ সিলেট সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, আবেদন যেভাবে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ জানুয়ারি থেকে বাড়িভাড়া বাড়ানোর নোটিশ, ভাড়াটিয়াদের নতুন দুশ্চিন্তা শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায়

বিচ্ছেদের ১২ বছর পরও সুজানকে নিয়ে গর্বিত হৃতিক, জন্মদিনে আবেগঘন বার্তা

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বিচ্ছেদের এক যুগ পেরিয়ে গেলেও সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। সুজানের জন্মদিনে দেওয়া এক আবেগঘন বার্তায় তাঁর জীবনযাপন, ব্যক্তিত্ব, মাতৃত্ব ও পেশাগত সাফল্যের প্রশংসা করেছেন অভিনেতা। একই সঙ্গে ভবিষ্যতেও তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

গত ২৬ অক্টোবর ছিল সুজান খানের জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে না পারলেও দুই দিন পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন হৃতিক। সেখানে সুজানের কয়েকটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

বার্তায় হৃতিক লেখেন, শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেলেও তা এসেছে তাঁর হৃদয়ের গভীর থেকে। সুজানের আগামী দিনগুলো ভালোবাসা, উষ্ণতা, আনন্দ ও সুন্দর মুহূর্তে ভরে উঠুক—এমন প্রত্যাশাও জানান তিনি।

সুজানের জীবনসংগ্রাম ও ব্যক্তিত্বের প্রশংসা করে হৃতিক লেখেন, যেভাবে তিনি জীবন কাটিয়েছেন, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং নিজেকে গড়ে তুলেছেন, তা নিয়ে তিনি গর্বিত।

দুই ছেলে রে ও রিদজের মা হিসেবেও সুজানের প্রশংসা করেন হৃতিক। তাঁর ভাষায়, সুজান তাঁদের সন্তানদের সেরা মা। সন্তানদের জীবনে এমন ইতিবাচক ও আলোকিত একজন মানুষকে মা হিসেবে পেয়ে তিনি কৃতজ্ঞ।

সুজানের নকশা ও অন্দরসজ্জাবিষয়ক প্রতিষ্ঠান ‘দ্য চারকোল প্রজেক্ট’-এর সাফল্যও কামনা করেন অভিনেতা। প্রতিষ্ঠানটি যেন সুজানের স্বপ্নের মতো পৃথিবীর বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা জানান তিনি।

বার্তার শেষ অংশে সুজানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে হৃতিক লেখেন, তিনি এখনো তাঁর পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সুজানের প্রতিটি সাফল্যে তিনি আনন্দিত হবেন এবং তাঁর জন্য হাততালি দেবেন।

হৃতিকের এই শুভেচ্ছার জবাব দিয়েছেন সুজানও। মন্তব্যে তিনি ধন্যবাদ জানিয়ে তাঁদের দুই সন্তানকে ঘিরে সুন্দর অভিভাবকত্বের সম্পর্কের কথা উল্লেখ করেন। পাশাপাশি হৃতিক, তাঁর বর্তমান সঙ্গী সাবা আজাদ, সুজান ও তাঁর সঙ্গী আরসলান গনিসহ সবার জন্য সুখের সময় ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

২০০০ সালে বিয়ে করেন হৃতিক রোশন ও সুজান খান। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলে রে ও রিদজ। বিচ্ছেদের পরও সন্তানদের অভিভাবকত্বের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা।

বর্তমানে হৃতিকের সঙ্গে অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সম্পর্ক রয়েছে। অন্যদিকে সুজান খানের সঙ্গে অভিনেতা আরসলান গনির সম্পর্কের কথাও প্রকাশ্যে এসেছে। বিচ্ছেদের পরও সাবেক দম্পতির এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আবারও আলোচনায় এসেছে হৃতিকের জন্মদিনের শুভেচ্ছাবার্তাকে ঘিরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca