• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা আখ্যা দিলেন বিএনপি নেতা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কী করবেন? রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা, সৌদির দুই অঞ্চলে ভূপাতিত আরও দুটি চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ নেতানিয়াহুকে ঠেকাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ছক বিরোধীদের সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ সেক্স মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, তুমুল সংঘর্ষ বাড়বে কি গার্মেন্টস শ্রমিকদের বেতন, শুরু হচ্ছে নতুন উদ্যোগ সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব : জামায়াত আমির যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা-লুটপাট, নিখোঁজ গৃহকর্তা

ভারতে তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বদরিনাথ থেকে উড্ডয়নের পর যোগাযোগ বিচ্ছিন্ন; চামোলি জেলার জোশিমঠের কাছে উদ্ধার ছয়জনের মরদেহ

ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ তীর্থযাত্রী ও পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজ্যের চামোলি জেলায় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি হিন্দুদের পবিত্র তীর্থস্থান বদরিনাথ থেকে উড্ডয়নের পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, চামোলি জেলার জোশিমঠের কাছের একটি গ্রামের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল-সংশ্লিষ্ট কর্মকর্তারা ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার সময় ওই এলাকায় ভারী বৃষ্টিপাত ও কম দৃশ্যমানতার খবর পাওয়া গেছে। এর আগে ভারতের আবহাওয়া বিভাগ ওই অঞ্চলে কমলা সতর্কতা জারি করেছিল। সতর্কবার্তায় বজ্রঝড়, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কার কথা জানানো হয়।

হিমালয় অঞ্চলে অবস্থিত উত্তরাখণ্ডে হিন্দুধর্মের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে। প্রতিবছর লাখ লাখ তীর্থযাত্রী এসব স্থানে ভ্রমণ করেন। বদরিনাথ হিন্দুদের চারধাম তীর্থযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এই যাত্রার অন্য তিনটি তীর্থস্থান হলো কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী।

দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এসব মন্দিরে যেতে হয়। যাতায়াত সহজ করতে তীর্থযাত্রীদের মধ্যে হেলিকপ্টার পরিষেবার ব্যবহার বাড়ছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দুর্ঘটনার কারণে এসব পরিষেবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে ২০২৫ সালের জুনে কেদারনাথের কাছে তীর্থযাত্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন। ২০২২ সালের অক্টোবরে একই তীর্থযাত্রাপথে আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সাতজন।

২০২৫ সালের তীর্থযাত্রার মৌসুমেও আরও কয়েকটি হেলিকপ্টার দুর্ঘটনার খবর পাওয়া যায়। এসব ঘটনার পর বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা যাচাই জোরদার করে এবং কয়েকটি হেলিকপ্টারের চলাচলে বিধিনিষেধ আরোপ করে।

তথ্যসূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca