• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় হারানো ৮০ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে বোট জব্দ বেদে সম্প্রদায়ের ভাসমান জীবন, সময়ের সাথে লড়াই সংগ্রাম করে কাটছে তাদের জীবন কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী মাদক সেবন করে মাতলামির অভিযোগ, আটক কৃষক দলের দুই নেতা ধৈর্যই সাফল্যের মূলমন্ত্র, জানালেন কৌশানি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি, লোকসান কয়েক শ কোটি ডলার নওগাঁয় রাতভর ডিবির অভিযান, তিন উপজেলায় মিলল যা

চুনারুঘাটে অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের জোয়ার মাগুরউন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, মানবতার সেবায় সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোজাম্মেল হক, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, ব্যারিস্টার হাবিবুল্লাহ সোহেল, মাস্টার মো. আব্দুল ওয়াদুদ খান, মো. আব্দুল হাই চৌধুরী ছগির ও মো. গিয়াস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শামসুল হক তালুকদার জুয়েলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর ফলে স্থানীয় অনেক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণের সুযোগ পান।

আয়োজক শামসুল হক জুয়েল জানান, মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাঁরা কাজ করে যাবেন।

স্থানীয়রা এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca