• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
সুইজারল্যান্ডের দুই শহরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি ব্যবসায়ীদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানা ছুটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু সৌদির বিভিন্ন অঞ্চলে রেড-অরেঞ্জ অ্যালার্ট জারি অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, যা আছে নিয়মে জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলির পর বিজিবির ফাঁকা গুলি নওগাঁয় হারানো ৮০ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে বোট জব্দ বেদে সম্প্রদায়ের ভাসমান জীবন, সময়ের সাথে লড়াই সংগ্রাম করে কাটছে তাদের জীবন

খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর কথিত শুটার জনি (২২) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার জনি (২২) খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, জনির বিরুদ্ধে পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গুলি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় জনির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআরবি-৬ জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca