চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাইলকা পাড়া আলিম মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় রহনপুর আদিবাসী যুব সংঘ ২-০ গোলে কলিহার আদিবাসী যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াংকা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোবারক হোসেন,আইনজীবী মোঃ সুজন, বাবুল মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে মাঠে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাটি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা মাঠে উপস্থিত হন।