• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে সেরা দশে তাহমিদ-উল ইসলাম,জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ, লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গন হজযাত্রীদের জন্য সুখবর, সৌদি আরব থেকে ফেরত এলো ১০ কোটি টাকা হ্যালোইনে রহস্যময় লুকে অপু বিশ্বাস সুইজারল্যান্ডের দুই শহরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি ব্যবসায়ীদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানা ছুটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু সৌদির বিভিন্ন অঞ্চলে রেড-অরেঞ্জ অ্যালার্ট জারি অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, যা আছে নিয়মে জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলির পর বিজিবির ফাঁকা গুলি

নওগাঁয় রাতভর ডিবির অভিযান, তিন উপজেলায় মিলল যা

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের রাতভর মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার মান্দা, নওগাঁ সদর ও বদলগাছী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। রোববার (১ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম পর্যায়ে মান্দা থানা এলাকায় একটি বাড়িতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা মজুত রাখার তথ্য পায় ডিবি পুলিশ।

পরে রোববার ভোর ৫টার দিকে মান্দা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের (৩০) বসতবাড়িতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে চার কেজি করে পাঁচটি প্যাকেটে রাখা মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আরিফ হোসেন ওই গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান পরিচালনা করা হয়।সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর থানার কুমাইগাড়ী এলাকায় ফারুক হোসেনের ভাড়া দেওয়া একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে ভাড়াটিয়া মোশাররফের (৩৩) বসতঘরের খাটের নিচে রাখা একটি বাজারের ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। মোশাররফ মহাদেবপুর উপজেলার শেরপুর কুড়ালিপাড়া গ্রামের মৃত কাশেমের ছেলে।

এরপর মোশাররফের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে বদলগাছী উপজেলার নেহিনপুর গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের দল। সেখানে শিলংয়ের (২৩) বাড়িতে তল্লাশি করে তাঁর শয়নকক্ষ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শিলংয়ের সহযোগী হিসেবে আরাফাত (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। শিলং ও আরাফাত একই গ্রামের শহিদুলের ছেলে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি পৃথক অভিযানে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার ও মাদক কারবার প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca