• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী তিন মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে সেরা দশে তাহমিদ-উল ইসলাম,জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ, লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গন হজযাত্রীদের জন্য সুখবর, সৌদি আরব থেকে ফেরত এলো ১০ কোটি টাকা হ্যালোইনে রহস্যময় লুকে অপু বিশ্বাস সুইজারল্যান্ডের দুই শহরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি ব্যবসায়ীদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানা ছুটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু সৌদির বিভিন্ন অঞ্চলে রেড-অরেঞ্জ অ্যালার্ট জারি অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, যা আছে নিয়মে

নওগাঁয় হারানো ৮০ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নওগাঁয় জেলা পুলিশের বিশেষ তৎপরতায় গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), আইসিটি শাখা ও সাইবার ল্যাবের সমন্বিত প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ফোনগুলো প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়। অনেকেই নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তাঁরা নওগাঁ জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ১০ মাসে নওগাঁ জেলা পুলিশ বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া মোট ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে। উদ্ধার করা ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের হারানো সম্পদ উদ্ধারে নওগাঁ জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

নওগাঁ জেলা পুলিশের এমন উদ্যোগে হারানো মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর পুলিশি সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca