• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

নতুন ক্রীড়া উইং চালু করছে এনসিপি, দায়িত্বে থাকছেন যারা

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

দেশের ক্রীড়া খাতের উন্নয়ন ও তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে নতুন ক্রীড়া উইং চালু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ নামের এই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। আর সদস্যসচিবের দায়িত্বে থাকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নতুন এই অ্যালায়েন্সের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনটির মাধ্যমে দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এনসিপির একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সংগঠনে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে। শুরুতে নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে সংগঠনের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এম নাজমুল ইসলাম বলেন, তাঁরা এনসিপির ক্রীড়া উইং হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন। নাজমুল আবেদীন ফাহিম আহ্বায়ক এবং তিনি সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাবেক খেলোয়াড় ও অন্যান্য ক্রীড়া সংগঠকদেরও সংগঠনে যুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলার উন্নয়ন নিয়ে কাজ করবে এই অ্যালায়েন্স। ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা ও ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সংলাপেও বসবেন তাঁরা।

এ ছাড়া ভবিষ্যতে অর্থায়নের সুযোগ তৈরি হলে সংগঠনটি নিজস্ব উদ্যোগেও ক্রীড়ার উন্নয়নে কাজ করবে বলে জানান এম নাজমুল ইসলাম।

নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়া খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা, পরামর্শ এবং উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে এনসিপির ক্রীড়া উইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca