• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা, নেতৃত্বে বাভুমা পঞ্চম দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০ যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে সহিংসতা, নিহত ২৪ রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার পণ্য জব্দ একটি গুণ মেসির কাছ থেকে পেতে চান হ্যারি কেইন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা

মালয়েশিয়ায় দেশে ফিরতে চান না ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিক

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ার জোহর বাহরুর টয়োপ্লাস কোম্পানিতে চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন ৩৬ বাংলাদেশিসহ প্রায় ১৩০ জন বিদেশি শ্রমিক। কাজ কমে যাওয়ায় তাঁদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। তবে দেশে ফিরে যাওয়ার পরিবর্তে মালয়েশিয়ার অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ চান শ্রমিকেরা। এ দাবিতে তাঁরা কর্মস্থলে ধর্মঘট শুরু করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিতে কাজের পরিমাণ কমে যাওয়ায় বিদেশি শ্রমিকদের চাকরিতে বহাল রাখা সম্ভব হচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সিদ্ধান্তের আওতায় ৩৬ জন বাংলাদেশিসহ প্রায় ১৩০ জন শ্রমিক রয়েছেন। এতে তাঁদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শ্রমিকদের কর্মসংস্থান রক্ষার বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে বলে জানা গেছে। শ্রমিকদের দেশে ফেরত না পাঠিয়ে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে হাইকমিশনের অনুরোধের পরও কোম্পানি কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করেনি বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, চাকরি হারিয়ে দেশে ফেরত যাওয়ার আশঙ্কায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। প্রবাসে কাজ করে পরিবারের ভরণপোষণ চালানো এসব শ্রমিকের জন্য হঠাৎ কর্মসংস্থান হারানোর শঙ্কা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শ্রমিকেরা মালয়েশিয়ায় থেকেই অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ চান। তাঁদের দাবি, দেশে ফেরত পাঠানোর পরিবর্তে অন্য কোম্পানিতে কাজের ব্যবস্থা করা হলে কর্মসংস্থান ধরে রাখা সম্ভব হবে। এ সংকট সমাধানে বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

তথ্যসূত্র: টাইমস টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca