• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল দিয়ে টাকা আয়, পেমেন্ট নগদ এবং বিকাশে অনলাইনে খতিয়ান নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে ড্রাইভিং লাইসেন্স করার আগে, পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য কি জেনে নিন দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা, নেতৃত্বে বাভুমা পঞ্চম দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০ যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে সহিংসতা, নিহত ২৪ রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম

একাদশে ভর্তির শেষ সুযোগ, তৃতীয় ধাপে আবেদন শুরু আজ

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

একাদশ শ্রেণিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু হচ্ছে আজ সোমবার। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় ধাপকে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির সর্বশেষ ধাপ হিসেবে গণ্য করা হবে। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্কতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আবেদন করতে হবে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে। এ জন্য শিক্ষার্থীদের xiclassadmission.gov.bd ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। আবেদনের আগে সংশ্লিষ্ট কলেজের বিদ্যমান আসনসংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে নির্বাচন করতে হবে।

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি, আবেদন করেও কোনো কলেজে মনোনয়ন পাননি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি কিংবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি, তাঁরা এ ধাপে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগে নিশ্চায়ন করা শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে নিজ নিজ শিক্ষা বোর্ডে গিয়ে আগের নিশ্চায়ন বাতিল করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে সরকারি ছুটির দিন বাদে বোর্ডে যোগাযোগ করতে বলা হয়।

তৃতীয় ধাপে পছন্দক্রম অনুযায়ী নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফল রোববার রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। এরপর ২ থেকে ৩ নভেম্বর পর্যন্ত নির্বাচিত কলেজে ভর্তির কার্যক্রম চলবে।

দ্বিতীয় ধাপে আবেদন করেও যেসব শিক্ষার্থী কোনো কলেজে মনোনয়ন পাননি, তাঁদের তৃতীয় ধাপে নতুন করে আবেদনের জন্য ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। এ ধরনের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ পছন্দক্রম সম্পাদনা বা পরিবর্তন করতে হবে।

কোটা সুবিধার আওতায় আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিতে হবে। পাশাপাশি মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সব কার্যক্রমও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

আবেদন করার সময় কোনো ভুল বা অসম্পূর্ণতার কারণে পরবর্তী সময়ে জটিলতা তৈরি হলে তার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। তাই আবেদন ও কলেজ পছন্দক্রম চূড়ান্ত করার আগে প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca