• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
অনলাইনে খতিয়ান নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে ড্রাইভিং লাইসেন্স করার আগে, পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য কি জেনে নিন দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা, নেতৃত্বে বাভুমা পঞ্চম দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০ যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে সহিংসতা, নিহত ২৪ রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার পণ্য জব্দ

কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ার যোগ্যতায় পরিবর্তন

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে স্নাতকোত্তর ডিগ্রি না থাকলেও স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া যাবে।

একই পরিবর্তন আনা হয়েছে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রেও। অর্থাৎ, এসব পদে মনোনয়নের জন্য এখন থেকে স্নাতক ডিগ্রি থাকলেই শিক্ষাগত যোগ্যতা পূরণ হবে।

রোববার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে ২০২৫ সালের ১১ মার্চ জারি করা প্রজ্ঞাপনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা সংশোধন করা হয়েছে। আগের প্রজ্ঞাপনে স্নাতকোত্তর ডিগ্রির যে শর্ত ছিল, তা পরিবর্তন করে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।

তবে মনোনয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সংখ্যাসংক্রান্ত আগের শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সর্বোচ্চ দুটি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন। অর্থাৎ, একজন ব্যক্তি একই সঙ্গে দুটির বেশি প্রতিষ্ঠানে এসব দায়িত্ব পালন করতে পারবেন না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটি পরিচালনায় সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca