• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ অগ্রভাগ ৩১ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাদে বসবে সৌরবিদ্যুৎ প্যানেল, সহায়তা মিলবে যেভাবে শিক্ষা ক্যাডারে বৈষম্যের জন্য মন্ত্রণালয়কে দায়ী করলেন শিক্ষামন্ত্রী শিক্ষা ক্যাডারে বৈষম্যের জন্য মন্ত্রণালয়কে দায়ী করলেন শিক্ষামন্ত্রী যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজ দুই পুলিশ সদস্য শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের শুনানি মঙ্গলবার সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা

অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ অগ্রভাগ

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র অগ্রভাগ। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পর এর কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এ কারণে দেশের আবহাওয়ায় সাময়িক পরিবর্তন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী কয়েক দিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।

সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত বহাল থাকায় সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca