• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, প্রাণ গেল গৃহবধূর চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড এক্টিভেশন ও অ্যাপ ব্যবহারের নিয়ম ২০২৭ সালে সরকারি ছুটি কত দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা এক লাফে এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, রাত থেকেই কার্যকর দাবি যৌক্তিক, তবে অপ্রাসঙ্গিক আন্দোলন নয়’, জবি শিক্ষার্থীদের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক চার্জেই ২৩ ঘণ্টা ভিডিও! বিশাল ব্যাটারির নতুন স্মার্টফোন আনল হুয়াওয়ে এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম, নতুন দর ঘোষণা ফেসবুকের ভুয়া প্রোফাইল আইডি চেনার উপায় এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা কবে, জানাল বোর্ড

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা কবে, জানাল বোর্ড

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, আগামীকাল সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪ নভেম্বর বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনাও রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

পরীক্ষা আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও চূড়ান্ত তারিখ, পরীক্ষার নিয়ম ও অন্যান্য বিস্তারিত নির্দেশনা বোর্ডের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca