• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও বিনা জামানতে তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, প্রাণ গেল গৃহবধূর চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড এক্টিভেশন ও অ্যাপ ব্যবহারের নিয়ম ২০২৭ সালে সরকারি ছুটি কত দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা এক লাফে এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, রাত থেকেই কার্যকর দাবি যৌক্তিক, তবে অপ্রাসঙ্গিক আন্দোলন নয়’, জবি শিক্ষার্থীদের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক চার্জেই ২৩ ঘণ্টা ভিডিও! বিশাল ব্যাটারির নতুন স্মার্টফোন আনল হুয়াওয়ে

দাবি যৌক্তিক, তবে অপ্রাসঙ্গিক আন্দোলন নয়’, জবি শিক্ষার্থীদের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি-দাওয়ার নামে অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া প্রাসঙ্গিক হলেও তা পূরণের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা ও সুযোগ-সুবিধা বিবেচনায় নিতে হবে।

সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ ও আবাসিক সুবিধাসহ বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব আন্দোলনের কথা তিনি শুনেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দাবি-দাওয়া খুবই প্রাসঙ্গিক, কিন্তু সেই দাবি-দাওয়ার নামে কখনো অপ্রাসঙ্গিক আন্দোলন যেন না হয়।’

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যথাসময়ে পূরণের আশ্বাস দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ক্ষেত্রে সরকারের আর্থিক সামর্থ্য ও সুযোগ-সুবিধা বিবেচনায় নিতে হবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সক্ষমতা বাড়লে জনগণের চাহিদা পূরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন সহজ হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca