• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
চীনের সামুদ্রিক তৎপরতা নিয়ে উদ্বেগ, গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এক কলেজে টানা দুই বছর শূন্য পাস, এক জেলায় এমন ছয়টি ফেসবুকে কী করা যাবে না, মাদ্রাসার শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর শিক্ষার কোনো জেন্ডার নেই’, বক্তব্য দিলেন শিক্ষামন্ত্রী শিক্ষা কমিশন গঠন করতে চান না শিক্ষামন্ত্রী, জানালেন কারণ মোবাইল দিয়ে টাকা আয়, পেমেন্ট নগদ এবং বিকাশে অনলাইনে খতিয়ান নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে ড্রাইভিং লাইসেন্স করার আগে, পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য কি জেনে নিন দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

শিক্ষা কমিশন গঠন করতে চান না শিক্ষামন্ত্রী, জানালেন কারণ

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

শিক্ষা কমিশন গঠন করতে চান না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা কমিশন গঠনের কথা থাকলেও তিনি তা করেননি এবং করতেও চান না। কারণ, বর্তমান সময়ে শিক্ষাব্যবস্থা যেভাবে পরিবর্তিত হচ্ছে, ভবিষ্যতে এটি কোন দিকে যাবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা কমিশন করার কথা ছিল, কিন্তু আমি তা করিনি। আমি করতে চাচ্ছি না। আমি একটা এডুকেশন কমিশন করলাম, কিন্তু যাদের দিয়ে করলাম তারা হলেন আজকের অবস্থানে জ্ঞানী ব্যক্তি। আজকের অবস্থানে যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি অতীতের ওপর নির্ভর করে জ্ঞানী। কিন্তু এই এডুকেশন সিস্টেম যেভাবে ট্রান্সফর্ম করছে, এখন আমরা তো জানি না ভবিষ্যতে কোনদিকে যাচ্ছে।’

অনুষ্ঠানে গণমাধ্যমে তাঁর বক্তব্য প্রচারের ধরন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, একটি অনলাইন সংবাদমাধ্যমে ট্রান্সজেন্ডার বিষয়ে তাঁর বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে তাঁর বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওনারা ফতোয়া দিয়ে দিলেন কোনো জেন্ডারে আমি বিশ্বাসী। আমি বিশ্বাস করি শিক্ষার কোনো জেন্ডার নেই। শিক্ষার কোনো লিঙ্গ থাকে না। এডুকেশন ইজ অ্যা কমন কমডিটি। আমার বক্তব্য ভিন্নভাবে প্রচার করেছে। এই হলো আমাদের গণমাধ্যমের অবস্থা।’

তিনি আরও বলেন, শিক্ষায় কোনো জেন্ডার আছে কি না, সেটিই ছিল তাঁর বক্তব্যের বিষয়। ওপেন ইউনিভার্সিটিতে সবাই পড়ার সুযোগ পাবেন। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল, একজন ব্যক্তি যোগ্যতা অর্জন করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলাম পরিবর্তনের কথা বলা হয়েছে। বিদেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ধারণা থাকলে এ বিষয়ে আরও ভালোভাবে বোঝা যেত। এ জন্য ল্যাপটপের মাধ্যমে বিদেশের শিক্ষাব্যবস্থা দেখার সুযোগ থাকার কথাও উল্লেখ করেন তিনি।

আগামী দিনের বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা আগামীর বাংলাদেশ পাওয়ার জন্য কাজ করছি। আমাদের প্রধানমন্ত্রী মরিয়া হয়ে এ জন্য কাজ করছেন। যদি কেউ শিক্ষকদের উন্নয়নের চিন্তা না করে, তাহলে তাকে কি আপনারা মন্ত্রিত্ব দিতেন?’

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা এআইয়ের ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। শিক্ষায় এআইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা মন্ত্রণালয় দেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েমের পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন), কোর্স উপদেষ্টা এবং কেন্দ্রীয় মূল্যায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর প্রিম রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক। স্বাগত বক্তব্য দেন ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক প্রফেসর ড. নাসিমা খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca