• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
চুনারুঘাটে প্রবাসীর মায়ের স্বর্ণ ছিনতাই, আপসের পরামর্শ দিলেন এসআই ১৯তম বিজেএসে প্রিলির ফল প্রকাশ, ২৫০ পদের বিপরীতে লড়বেন কতজন? সন্তান জন্মের পর কেন মানসিক সংকটে পড়েন মায়েরা নতুন পে স্কেল বেতনে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৩৫ জনের চাকরি মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের চীনের সামুদ্রিক তৎপরতা নিয়ে উদ্বেগ, গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এক কলেজে টানা দুই বছর শূন্য পাস, এক জেলায় এমন ছয়টি ফেসবুকে কী করা যাবে না, মাদ্রাসার শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর শিক্ষার কোনো জেন্ডার নেই’, বক্তব্য দিলেন শিক্ষামন্ত্রী শিক্ষা কমিশন গঠন করতে চান না শিক্ষামন্ত্রী, জানালেন কারণ

নতুন পে স্কেল বেতনে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৩৫ জনের চাকরি

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত তিনটি পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি পদের মধ্যে ব্যক্তিগত সহকারী পদে ১০ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জন এবং অফিস সহায়ক পদে ১৩ জন নিয়োগ দেওয়া হবে।

ব্যক্তিগত সহকারী পদে বেতনস্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বেতনস্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। আর অফিস সহায়ক পদে বেতনস্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

আবেদনকারীর বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন শুরুর তারিখ ৩ নভেম্বর এবং শেষ তারিখ ২৩ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca