• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চাচার স্মরণসভায় যাওয়ায় রাহুলের সমাবেশে অনুপস্থিত, পদ হারালেন নেতা ঢাকায় ই-রিকশার ফরম ১০০ টাকা, নিবন্ধনে মানতে হবে যেসব শর্ত ‘রামায়ণ’ নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট যে অভিযোগের কারণে ডিজি ই-পের বিরুদ্ধে ব্যবস্থা নিল বাংলাদেশ ব্যাংক ঢালিউডের ‘নসিব’ সিনেমায় খলনায়ক মুকেশ ঋষি, আসছেন ঢাকায় প্রথম নাটকে পাঁচ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম পপিকে চলচ্চিত্রে ফেরার আহ্বান জানালেন সেই গীতিকার আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি নিশো-মেহজাবীন জামিনের পর ফেসবুকে দুই শব্দের আপত্তিকর পোস্ট পরীমণির

ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি,নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
উপজেলার পালট গ্রাম নিবাসী জনম দুঃখী, অসহায় ও হতদরিদ্র জবেতন বিবিকে নতুন গৃহ নির্মাণ করে দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ভাঙা-জরাজীর্ণ, ঝড়-বৃষ্টিতে নড়বড়ে একটা ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন এই বৃদ্ধা। বৃষ্টি এলেই ঘরে পানি পড়ত, ঝড় এলেই ভেঙে পড়ার আতঙ্কে নির্ঘুম রাত কাটত তার। মাথা গোঁজার একটা নিরাপদ ঠাঁই ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।

বিষয়টি ইউএনও রিফাত আরা মৌরির নজরে আসতেই তিনি আর দেরি করেননি। নিজ উদ্যোগে, মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত জবেতন বিবির জন্য নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন।

নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা জবেতন বিবি। ইউএনওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেগজড়িত কণ্ঠে বলেন, “আমার সারা জীবনের দুঃখ আজ ঘুচে গেল। আল্লাহ ম্যাডামের ভালো করুক। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব।”

ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল’র সহদর ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া বাদল, ইউএনওর সফরসঙ্গী সিএ রাজু আহম্মেদ, অফিস ষ্টাফ রফিকুল ইসলাম রফিক, সম্ভাব্য জনপ্রতিনিধি সুমন হাওলাদার, যুবদল নেতা আবির আহম্মেদ রানা, নুরুজ্জামান হাওলাদার, রাকিব হোসেন, গণ্যমান্য ব্যক্তি আলমগীর শরীফ ও এলাকাবাসী ফজলুল হক শরীফ, বাহার আলী, বাদল প্রমুখ। নতুন ঘরের সামনে দাঁড়িয়ে সবার সাথে হাসিমুখে ছবি তোলেন জবেতন বিবি ও ইউএনও রিফাত আরা মৌরি।

এ সময় ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “প্রশাসনের কাজ শুধু অফিসে বসে ফাইল দেখা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল দায়িত্ব। জবেতন বিবির মতো অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা।”

স্থানীয়রা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজাপুরে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন ইউএনও রিফাত আরা মৌরি। অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যায়। তার এমন মানবিক উদ্যোগে রাজাপুরবাসী যেমন খুশি, তেমনি গর্বিত।

এলাকাবাসীর প্রত্যাশা, এমন মানবিক কর্মকর্তারা বারবার ফিরে আসুক, আর মানবতার আলো ছড়িয়ে দিক সমাজের প্রতিটি কোণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca