• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাচার স্মরণসভায় যাওয়ায় রাহুলের সমাবেশে অনুপস্থিত, পদ হারালেন নেতা ঢাকায় ই-রিকশার ফরম ১০০ টাকা, নিবন্ধনে মানতে হবে যেসব শর্ত ‘রামায়ণ’ নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট যে অভিযোগের কারণে ডিজি ই-পের বিরুদ্ধে ব্যবস্থা নিল বাংলাদেশ ব্যাংক ঢালিউডের ‘নসিব’ সিনেমায় খলনায়ক মুকেশ ঋষি, আসছেন ঢাকায় প্রথম নাটকে পাঁচ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম পপিকে চলচ্চিত্রে ফেরার আহ্বান জানালেন সেই গীতিকার

স্ত্রীর পরোকিয়া প্রেমিককে ধরতে স্বামীর অভিনব কৌসলে আটক হলো মাসুদ

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নীলফামারী প্রতিনিধি:
স্ত্রীর পরোকিয়া প্রেমিককে ধরতে নীলফামারীর ডোমার উপজেলার ঘাটপাড়া এলাকায় এক অভিনব কৌসল করছে এক স্বামী। এ ঘটনায় বুধবার মধ্যরাতে ডোমার বোড়াগাড়ি ঘাটপাড়া থেকে মো. মাসুদ রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মাসুদ রানা ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সাথে দীর্ঘ ৬ মাসের পরোকিয়া সম্পর্ক ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার মো. খোকার ছেলে ট্রাক্টর চালক মাসুদের। তবে স্ত্রী পরোকিয়ার সম্পর্ক জেনে যায় তার স্বামী। এরপর স্ত্রীর ব্যবহৃত স্মার্টফোন কেড়ে নিয়ে পরোকিয়া প্রেমিক মাসুদের সাথে মেসেজ চ্যাটিং করে ওই মহিলার স্বামী। মেসেজের এক পর্যায়ে রাতের বেলা বাড়ির পাশে নির্জন বাঁশঝাড়ে মাসুদকে আসতে বলে। মাসুদ তার পরোকিয়া প্রেমিকা ভেবে বাজার থেকে সন্দেস নিয়ে বাঁশঝাড়ে দেখা করতে এলে পরোকিয়া প্রেমিকার স্বামীর বিছানো জালে আটক হয়। এরপর স্থানীরা মাসুদকে আটক করে পুলিশে খবর দিয়ে সোপর্দ করেন।

তবে ওই গৃহবধূর দাবী মাসুদের সাথে তার যোগাযোগ ৬ মাসের। তারা কোনো অনৈতিক সম্পর্কে জড়ায়নি। আজ তার স্বামী কৌসলে মাসুদকে ডেকে এনেছে।

এদিকে স্থানীয়রা জানায়, মাসুদ প্রায় সময়ই এদিকে আসতো কেন আসতো তা কেউ জানতো না। আজ ধরা পড়ার পর তার আসার উদ্দেশ্য স্পষ্ট হলো।

এ ঘটনায় মাসুদকে মধ্যরাতে ডোমার থানার পুলিশ হেফাজতে নেয়। এস আই গোপাল জানায়, এখনো কেউ অভিযোগ করেনি। মাসুদ পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca