• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
চাচার স্মরণসভায় যাওয়ায় রাহুলের সমাবেশে অনুপস্থিত, পদ হারালেন নেতা ঢাকায় ই-রিকশার ফরম ১০০ টাকা, নিবন্ধনে মানতে হবে যেসব শর্ত ‘রামায়ণ’ নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট যে অভিযোগের কারণে ডিজি ই-পের বিরুদ্ধে ব্যবস্থা নিল বাংলাদেশ ব্যাংক ঢালিউডের ‘নসিব’ সিনেমায় খলনায়ক মুকেশ ঋষি, আসছেন ঢাকায় প্রথম নাটকে পাঁচ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম পপিকে চলচ্চিত্রে ফেরার আহ্বান জানালেন সেই গীতিকার আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি নিশো-মেহজাবীন জামিনের পর ফেসবুকে দুই শব্দের আপত্তিকর পোস্ট পরীমণির

রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :গভীর রাতে পুলিশের টহল চলাকালে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক রোহিঙ্গাসহ চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফ (এলএমএস) ব্লকের একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লেদা এপিবিএনের রাত্রিকালীন মোবাইল টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় স্থানীয় আব্দুল জলিলের বসতশেডসংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে কয়েকজনকে ইয়াবা সেবন করতে দেখা যায়। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে কৌশলে চারজনকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে ইয়াবার গুঁড়া, চারটি অক্ষত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় বলে সূত্র জানিয়েছে।

পরে আটক ব্যক্তিদের ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসে।

আদালত আব্দুল জলিলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। সৈয়দ নূর, মো. ইছহাক ও শাহ আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন স্থানীয় বাঙালি এবং একজন রোহিঙ্গা নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca