• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহুকে চাপে ফেলে আইজেনকোটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা নানা আয়োজনে দৈনিক বরেন্দ্রকণ্ঠের প্রথম বর্ষপূর্তি উদযাপন জামায়াতের সঙ্গে জোটসহ যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা ভারতসহ চার দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলল ইরান রৌমারীতে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাচার স্মরণসভায় যাওয়ায় রাহুলের সমাবেশে অনুপস্থিত, পদ হারালেন নেতা ঢাকায় ই-রিকশার ফরম ১০০ টাকা, নিবন্ধনে মানতে হবে যেসব শর্ত ‘রামায়ণ’ নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হামলাকারীরা দোকানের ভেতরে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তরিকুল ইসলাম শেখ ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের ছেলে।

তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, ডুমুরিয়ায় এক যুবককে গুলি করার ঘটনা তাঁরা জানতে পেরেছেন। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca