• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত? দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ

রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

‎
‎তৌহিদুর রহমান ঝিনাইগাতী শেরপুর
‎
‎ শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৯টায় রাংটিয়া উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এবারের আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
‎
‎ঝিনাইগাতীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রেজেন্টসে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাউল হক বাবু। প্রিয় অতিথি ছিলেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহাম্মদ।
‎
‎টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহসভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক শামীম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক ও নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকুন উজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো. শামিম আহমেদ এবং ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। পরে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়ায় পঞ্চম আসরের খেলা।
‎
‎আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের জন্য সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
‎
‎তারা আরও জানান, রাংটিয়া এলাকার তরুণ স্বেচ্ছাসেবী ও সাংবাদিক মো. সাদ্দাম হোসেনের উদ্যোগে স্থানীয় তরুণ ও এলাকাবাসীর সহযোগিতায় টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়। ধারাবাহিকভাবে চারটি সফল আসর আয়োজনের পর এবার পঞ্চমবারের মতো মাঠে গড়িয়েছে এ ক্রিকেট টুর্নামেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca