• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত? দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ

দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা এম এ আউয়াল খানের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

নিউমার্কেট চত্বরে এক পক্ষের সমাবেশ শেষে মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অন্যদিকে ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী ও এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে আরেকটি সমাবেশ শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে এগিয়ে যায়। পরে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও অন্য অতিথিরা উপজেলা চত্বর থেকে চলে যাওয়ার সময় কালাচাঁন মার্কেটের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় একটি পক্ষ রাশেদা বেগম হীরার গাড়িতে হাত দিয়ে আঘাত করে এবং আপত্তিকর স্লোগান দেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সময় তাঁর গাড়িবহরে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করা হয়।

এম এ আউয়াল খান অভিযোগ করে বলেন, কর্মসূচি শেষে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাঁরা অপর পক্ষের মুখোমুখি হন। এ সময় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হচ্ছিল। তাঁদের নেতা-কর্মীরা স্লোগান দিতে নিষেধ করলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় এ এফ এম তারেক মুন্সী নেতৃত্ব দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী। তিনি বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে তাঁর কিছু জানা নেই। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

রাশেদা বেগম হীরা বলেন, কর্মসূচি শেষে তাঁরা স্বাভাবিকভাবে ফিরে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তাঁর অভিযোগ, একটি পক্ষ তাঁদের গাড়িতে হামলা করেছে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগাল করেছে। কোনো অভিযোগ থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি। পরে পুলিশ তাঁদের নিরাপত্তা দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিজ্জামান বলেন, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় এম এ আউয়াল খানের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca