• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
শরিয়াহ আইন থাকলে জামায়াতের দুই নেতার ফাঁসি হতো: হারুনুর রশীদ এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ-বৃষ্টিতে ফসল ফলানো কৃষক: মাহবুব আল্লাহর দ্বীনের ভিত্তিতে সমাজে শান্তি ফেরানোর আহ্বান জামায়াত আমিরের বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আশুলিয়ায় ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে গোপন বৈঠক ও ঘুষ বাণিজ্যের তোলপাড়: মূল হোতা মাফিয়া আফজাল আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, অপেক্ষা করলেন ৬ মিনিট চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ নোয়াখালী রুটে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’, চালু হতে লাগবে আরও কত দিন? রাজশাহীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান ঢাবি উপাচার্যের

বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাটের কাজের উদ্বোধন করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
কিশোরগঞ্জ :শনিবার (৭ নভেম্বর) সরেজমিনে উপস্থিত থেকে তিনি এ উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি পদপ্রার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতাল বাজারের ঢালাই করা সড়কটির দুপাশে পর্যাপ্ত মাটি না থাকায় দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে কিছুটা অসুবিধা সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে সড়কের পাশ দিয়ে চলাচল এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা ছিল। এ অবস্থায় সড়কের দুপাশে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, মসূয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল হক, ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সিদ্দিক উজ্জ্বল খাঁ, কটিয়াদী পৌরসভার মেয়র পদপ্রার্থী আফজাল হোসেন জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসূয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আল মামুন।
এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, রাস্তার দুপাশে মাটি ভরাটের কাজ সম্পন্ন হলে সড়কটির ব্যবহার আরও সহজ হবে। পাশাপাশি পথচারী, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে সুবিধা সৃষ্টি হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার পাশের মাটি সরে যাওয়া এবং চলাচলে ভোগান্তি কমবে বলে তাঁরা আশা করছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকলে বেতাল বাজারসহ মসূয়া ইউনিয়নের সার্বিক যোগাযোগব্যবস্থার আরও উন্নতি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca