মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া
সাধন সাহা জয়,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের সমর্থক এবং বিএনপির মনোনয়নপ্রত্যাশী কবির আহমাদ ভূঁইয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটছে।
দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে সংঘর্ষের সূত্রপাত, হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।