• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শরিয়াহ আইন থাকলে জামায়াতের দুই নেতার ফাঁসি হতো: হারুনুর রশীদ এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ-বৃষ্টিতে ফসল ফলানো কৃষক: মাহবুব আল্লাহর দ্বীনের ভিত্তিতে সমাজে শান্তি ফেরানোর আহ্বান জামায়াত আমিরের বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আশুলিয়ায় ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে গোপন বৈঠক ও ঘুষ বাণিজ্যের তোলপাড়: মূল হোতা মাফিয়া আফজাল আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, অপেক্ষা করলেন ৬ মিনিট চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ নোয়াখালী রুটে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’, চালু হতে লাগবে আরও কত দিন? রাজশাহীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান ঢাবি উপাচার্যের

আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, অপেক্ষা করলেন ৬ মিনিট

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে পাশের মসজিদ থেকে জোহরের আজান শুনে কথা থামিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজানের প্রতি সম্মান জানিয়ে প্রায় ছয় মিনিট নীরবে ডায়াসে দাঁড়িয়ে থাকেন তিনি। আজান শেষ হওয়ার পর আবার বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে এ ঘটনা ঘটে।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে দেশের আট বিভাগের শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন তিনি। পরে বক্তব্য দেওয়ার জন্য ডায়াসে ওঠেন প্রধানমন্ত্রী। উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর বক্তব্য শুরু করতে যান তিনি।

ঠিক তখনই পাশের একটি মসজিদ থেকে জোহরের আজান ভেসে আসে। ঘড়িতে তখন দুপুর ১২টা ৪৪ মিনিট। আজানের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য দেওয়া বন্ধ রাখেন তারেক রহমান। প্রায় ছয় মিনিট ডায়াসে নীরবে অপেক্ষা করার পর দুপুর ১২টা ৫০ মিনিটে আজান শেষ হলে আবার বক্তব্য শুরু করেন তিনি।

সারা দেশ থেকে আসা প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশ সদস্যের অংশগ্রহণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁদের জন্য মোবাইল ভাতা চালুর কথাও জানান তিনি।

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দেন তারেক রহমান। নারী গ্রাম পুলিশ সদস্যদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার কথাও জানান তিনি।

এ ছাড়া প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বর্তমানে পাঁচ বছর পরপর গ্রাম পুলিশ সদস্যদের একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এই সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca