• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত? দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ

নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক।

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীর শিবপুরে এন এস আই এর তথ্যের ভিত্তিতে এন এস আই এবং ডিবি পুলিশ এর যৌথ অভিযানে শিবপুরে বিড়ি কারখানা থেকে নকল ব্যান্ড রোল জব্দ এবং নকল ব্যান্ড রোল সরবরাহ চক্রের মূল হোতা নেপাল দত্তকে আটক করতে সক্ষম হয়েছেন। নরসিংদীর শিবপুর উপজেলায় নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে একাধিক বিড়ি তৈরির কারখানায় এন এস আই এবং ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন । এ সময় আনুমানিক ১২ লক্ষ টাকার নকল ব্যান্ড রোল জব্দ করা হয়েছে। পাশাপাশি নকল ব্যান্ড রোল সরবরাহকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত নেপাল দত্তকে আটক করেছেন যৌথবাহিনী । অদ্য ৮ নভেম্বর ২০২৬ ইং রবিবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অধিদপ্তরের ( নরসিংদীর এনএসআই) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সরাসরি অংশগ্রহণে ভিত্তিতে, নরসিংদীর শিবপুর উপজেলার কামড়াবো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে এন এস আই এর পাশাপাশি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল অংশ নেন। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) শিবপুর।
জানা যায় বিড়ি উৎপাদনে নকল ব্যান্ড রোল ব্যবহার করে সরকার নির্ধারিত শুল্ক ও কর ফাঁকি দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। বৈধ ব্যান্ড রোলের পরিবর্তে নকল ব্যান্ড রোল ব্যবহার করা হলে সরকার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে এ ধরনের অবৈধ কার্যক্রমের ফলে বাজারে বৈধ উৎপাদকদের সঙ্গে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং সরকারের রাজস্ব ব্যবস্থাপনা হুমকির মুখে পড়ে। অভিযানে জব্দ করা নকল ব্যান্ড রোলের আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। আটক নেপাল দত্তের মাধ্যমে নকল ব্যান্ড রোল সরবরাহের একটি চক্র পরিচালিত হয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জব্দ করা নকল ব্যান্ড রোলের পরিমাণ ও আর্থিক মূল্য নির্ধারণসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca