• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত? দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ

চাঁপাইনবাবগঞ্জে ৪ অবৈধ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, ভেঙে ফেলা হলো চিমনি ও কিলন

Reporter Name / ৯০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৪টি ইটভাটাকে সর্বমোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং নিয়মনীতি তোয়াক্কা না করে কাঠ পোড়ানোর অভিযোগে সদর উপজেলার গোবরাতলার ‘মেসার্স সেবা ব্রিকস’, ‘মেসার্স এ আর বি ব্রিকস’, ‘মেসার্স টিজিবি ব্রিকস’ এবং ‘মেসার্স তামিম ব্রিকস’—এই ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব প্রশান্ত কুমার রায়।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, এসআরবি-৫, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ সমিতির চারটি পৃথক চৌকস দল সক্রিয় সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের তদারকি ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca