• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

ইরানের ভূগর্ভে দুটি বিশাল ফাটল শনাক্ত, কী বলছেন বিজ্ঞানীরা

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভূগর্ভে আরবীয় টেকটোনিক পাতের দুটি বিশাল ফাটলের সন্ধান পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। চীনা একাডেমি অব সায়েন্সেসের নেতৃত্বে পরিচালিত গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষকদের মতে, এই আবিষ্কার পৃথিবীর ভূত্বকের গঠন, প্রাচীন মহাসাগরের বিলুপ্তি এবং মহাদেশগুলোর সংঘর্ষের প্রক্রিয়া বুঝতে নতুন দিগন্ত খুলতে পারে।

পৃথিবীর বাইরের শক্ত স্তর কয়েকটি বড় টেকটোনিক পাতে বিভক্ত। এসব পাত অত্যন্ত ধীরগতিতে চলাচল করে এবং পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কোটি কোটি বছর ধরে চলা এই প্রক্রিয়ায় পর্বতমালা, সমুদ্রখাত ও নতুন ভূখণ্ডের সৃষ্টি হয়। হিমালয়সহ বিশ্বের অনেক পর্বতমালার গঠনও এই ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল।

যেভাবে তৈরি হচ্ছে ভূগর্ভের ফাটল

গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, আরবীয় টেকটোনিক পাতের বিভিন্ন অংশের শিলার ঘনত্ব ও গঠনগত পার্থক্যের কারণে ভূগর্ভে ফাটল তৈরি হচ্ছে। পাতটির একটি অংশ একসময় প্রাচীন নিও-টেথিস মহাসাগরের সমুদ্রতলের অংশ ছিল। এই অংশের ভারী ও তুলনামূলক পাতলা ব্যাসল্ট শিলা সাবডাকশন প্রক্রিয়ায় অন্য টেকটোনিক পাতের নিচে ঢুকে যাচ্ছে।

অন্যদিকে, পাতটির মহাদেশীয় অংশের শিলা তুলনামূলক পুরু ও কম ঘনত্বের। ফলে এটি সহজে নিচের দিকে প্রবেশ করতে পারছে না। বরং দুই পাতের সংঘর্ষের চাপে ভূত্বকের এই অংশ ওপরের দিকে উঠে পর্বতমালা তৈরি করছে।

একই টেকটোনিক পাতের সমুদ্রীয় ও মহাদেশীয় অংশে বিপরীতধর্মী এই প্রক্রিয়া চলার কারণে ভূগর্ভের গভীরে বিশাল ফাটল তৈরি হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

গবেষকদের মতে, মহাদেশীয় ভূখণ্ডের সংঘর্ষের ফলে কীভাবে একটি প্রাচীন মহাসাগর বিলীন হয়ে যায়, ইরানের ভূগর্ভে পাওয়া এই ফাটল তার গুরুত্বপূর্ণ উদাহরণ। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ভূখণ্ডগুলো শেষ পর্যন্ত একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার জিওসায়েন্সে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, একই এলাকায় দুই ধরনের ফাটলের উপস্থিতি সমুদ্রীয় পাতের নিমজ্জন থেকে মহাদেশীয় সংঘর্ষে রূপান্তরের একটি বিরল চিত্র তুলে ধরেছে। ভূতাত্ত্বিক সময়ের হিসাবে এই পরিবর্তন প্রাথমিক এবং তুলনামূলক স্বল্পস্থায়ী একটি পর্যায়।

৬৯টি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ

ভূগর্ভের এই পরিবর্তন শনাক্ত করতে গবেষকেরা ৬৯টি সিসমিক পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করেছেন। দূরবর্তী ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পন এসব কেন্দ্রের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। সেই কম্পনের গতিপথ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ভূগর্ভের শিলাস্তর এবং টেকটোনিক পাতের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়।

২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ফাটল দুটির অবস্থান শনাক্ত করেন গবেষকেরা।

এর মধ্যে একটি ফাটল আনুভূমিকভাবে বিস্তৃত। এটি জাগ্রোস সংঘর্ষ অঞ্চল ও মাকরান সাবডাকশন অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত। অন্য ফাটলটি তুলনামূলক ছোট এবং উল্লম্ব প্রকৃতির। এর অবস্থান মাকরান ট্রেঞ্চের কাছে ভূপৃষ্ঠের অপেক্ষাকৃত অগভীর অংশে।

গবেষণায় মাকরান ও জাগ্রোস অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক পাতের আচরণেও উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। মাকরান সাবডাকশন অঞ্চলে সমুদ্রীয় লিথোস্ফিয়ার অন্তত ৪৫০ কিলোমিটার গভীর পর্যন্ত নেমে গেছে। অন্যদিকে পশ্চিম জাগ্রোস সংঘর্ষ অঞ্চলে মহাদেশীয় লিথোস্ফিয়ারের বিস্তার সর্বোচ্চ প্রায় ৩০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত।

গবেষকদের ধারণা, এই গভীরতার পার্থক্যের কারণে নিচের দিকে নিমজ্জিত বিশাল শিলাস্তরের স্ল্যাব পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এ ছাড়া মাকরান ট্রেঞ্চের সংযোগস্থলে আরেকটি স্ল্যাব ফাটলের অস্তিত্বেরও ইঙ্গিত পেয়েছেন তাঁরা।

বিজ্ঞানীদের ধারণা, ফাটলগুলোর বিস্তার কয়েক মিলিয়ন বছর ধরে চলতে পারে। ভবিষ্যতে এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এটি অত্যন্ত দীর্ঘমেয়াদি ভূতাত্ত্বিক প্রক্রিয়া। গবেষণায় এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে, ফাটল দুটি একীভূত হওয়ার সম্ভাব্য সময় এতটাই দূরবর্তী যে তত দিনে পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে কি না, তা নিশ্চিত করে বলা যায় না।

এই আবিষ্কার শুধু ইরানের ভূগর্ভের গঠন বোঝার ক্ষেত্রেই নয়, বরং পৃথিবীর মহাদেশগুলো কীভাবে গঠিত হয়েছে এবং প্রাচীন সমুদ্রগুলো কীভাবে বিলীন হয়েছে, তা জানতেও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

সূত্র: নেচার জিওসায়েন্স,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca