মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় উদয়মান সমাজকল্যাণ সংস্থার আয়োজনে শহরের এফপিএবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উদয়মান সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন জয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. মহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম।
আলোচনা সভায় লিঙ্গভিত্তিক প্রচলিত সামাজিক ধারণা ও বৈষম্য দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার প্রতিষ্ঠায় প্রচার-প্রচারণার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি এসব বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।