• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ৮১ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে পরিচালিত তিন দিনের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বেআইনি কার্যক্রমে অংশগ্রহণ ঠেকাতে জেলা পুলিশের পক্ষ থেকে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিন দিনের অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরা বাজার থানায় ৪ জন এবং লালমাই থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আরও দুজনকে গ্রেপ্তার করে।
সব মিলিয়ে তিন দিনে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca