• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নিহত প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে নিজের অবস্থান জানালেন কারিনা ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার ৩৩ বছরে পা রাখলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, জানাল ভারত রাত হলেই নেটের গতি কমে যায় কেন? জেনে নিন সমাধান বর্ণাঢ্য আয়োজনে বেরোবির এআইএস বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন নওগাঁয় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবলের জমকালো উদ্বোধন, লড়াইয়ে ১২ দল ফ্রান্সের সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

ডামুড্যায় দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আব্দুর রহমান সোহেল,
ডামুড্যা, শরীয়তপুর:শরীয়তপুরের ডামুড্যায় পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৯ পুরিয়া গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) উপজেলার বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের দশমনতারা এলাকার মৃত মনজুর আলী সরদারের ছেলে মো. আতাউর রহমান ভুট্টো (৫৫) এবং ধানকাটি ইউনিয়নের বাহেরচর তারাকান্দি এলাকার ওকাল উদ্দিন মাদবরের ছেলে মো. হাফিজুর রহমান (২৫)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ডামুড্যা থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহেরচর এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকায় একটি চায়ের দোকানের সামনে কয়েকজন ব্যক্তিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতে দেখে পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়।

এ সময় আটক আতাউর রহমান ভুট্টোর পরিহিত পোশাকের পকেট থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো হলুদ-গোলাপি রঙের ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ দশমিক ১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। অন্যদিকে হাফিজুর রহমানের পরিহিত লুঙ্গির ভাজ থেকে একটি পলিথিনে রাখা সাদা কাগজে মোড়ানো ৪৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মোট ওজন ৮৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৬৮০ টাকা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য নিজেদের দখলে রেখে ডামুড্যা থানাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সিডিএমএস (CDMS) রেকর্ড যাচাই করে আতাউর রহমান ভুট্টোর বিরুদ্ধে ডামুড্যা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের আটটি মামলার তথ্য পাওয়া গেছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ডামুড্যা থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক নির্মূলে ডামুড্যা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca