• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নিহত প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে নিজের অবস্থান জানালেন কারিনা ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার ৩৩ বছরে পা রাখলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, জানাল ভারত রাত হলেই নেটের গতি কমে যায় কেন? জেনে নিন সমাধান বর্ণাঢ্য আয়োজনে বেরোবির এআইএস বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন নওগাঁয় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবলের জমকালো উদ্বোধন, লড়াইয়ে ১২ দল ফ্রান্সের সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

‎মোঃ রফিকুল ইসলাম নাগেশ্বরী, (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন স্কুল মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
‎এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রভাষক গোলাম রসুল রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল বর্মন, শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য অতিথিরা।
‎বক্তারা বলেন, বয়ঃসন্ধিকাল প্রত্যেক শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি, জীবনের লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার এবং পড়াশোনায় মনোযোগী হওয়া জরুরি। পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, সুস্থ সম্পর্ক বজায় রাখা, দায়িত্বশীল আচরণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও ইতিবাচক অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
‎বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও সচেতনতা তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের মোটিভেশনাল সেমিনার শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca