• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নিহত প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে নিজের অবস্থান জানালেন কারিনা ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার ৩৩ বছরে পা রাখলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, জানাল ভারত রাত হলেই নেটের গতি কমে যায় কেন? জেনে নিন সমাধান বর্ণাঢ্য আয়োজনে বেরোবির এআইএস বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন নওগাঁয় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবলের জমকালো উদ্বোধন, লড়াইয়ে ১২ দল ফ্রান্সের সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

​নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ‘শাখী সুইটস’ নামের একটি মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
​অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন।
​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌরঙ্গী মোড়ের বৈশাখী সুইটসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানটির ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও দই প্রস্তুত করা, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও সন্দেশ সংরক্ষণ করা এবং দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার সত্যতা পাওয়া যায়।
​অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে দুধের হাইড্রোজ ও হাইজিন টেস্টসহ মিষ্টি প্রস্তুতের সারফেস পরীক্ষা করা হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তাৎক্ষণিকভাবে দোকানের মালিক সুশান্ত জোয়ার্দার জরিপনার অর্থ পরিশোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca