• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নিহত প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে নিজের অবস্থান জানালেন কারিনা ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার ৩৩ বছরে পা রাখলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, জানাল ভারত রাত হলেই নেটের গতি কমে যায় কেন? জেনে নিন সমাধান বর্ণাঢ্য আয়োজনে বেরোবির এআইএস বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন নওগাঁয় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবলের জমকালো উদ্বোধন, লড়াইয়ে ১২ দল ফ্রান্সের সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আটটি সংস্থার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পরিচালিত এ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযানে টেকনাফ থানার ২০২৫ সালের একটি চুরি ও চোরাই মালসংক্রান্ত মামলায় পরোয়ানাভুক্ত মো. কামাল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ক্যাম্পের অভ্যন্তরে সরকারি জায়গা দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ, সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে দণ্ডবিধির ১৮৮ ধারায় এক থেকে তিন মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ছব্বির (২৮) নামের আরেক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca