• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘদিন সিম বন্ধ থাকলে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের কী হবে? অবহেলা আর অযত্নে অস্তিত্ব সংকটে ১৫০ বছরের বেলগাছি রেলওয়ে স্টেশন, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের আন্তর্জাতিক উপদেষ্টা হলেন যুক্তরাজ্যের রিকি রাসুলুল্লাহ (সা.) কোন সাহাবিকে দুইবার জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন? ফুলকপি-বাঁধাকপির ভেতরে লুকানো পোকা দূর করবেন যেভাবে নিষিদ্ধ লীগের নাশকতার প্রতিবাদে তজুমদ্দিনে ছাত্রদলের বিক্ষোভ! পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নিহত প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে নিজের অবস্থান জানালেন কারিনা ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার ৩৩ বছরে পা রাখলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

নিষিদ্ধ লীগের নাশকতার প্রতিবাদে তজুমদ্দিনে ছাত্রদলের বিক্ষোভ!

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

খন্দকার নিরব, ভোলা।।

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

জানা যায়, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি ও প্রচারের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (৯ নভেম্বর) ও মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া কয়েকটি স্থানে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল করার খবরও পাওয়া যায়।

এসব ঘটনার প্রতিবাদে তজুমদ্দিন উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিল থেকে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরীফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির ও সোহেল তানভীর, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, বর্তমান সভাপতি মোঃ সজিব, সাধারণ সম্পাদক মোঃ কাউছার এবং চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার নিরব সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca